Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তরের নদীগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে যেতে পারেন রাজ্যের সেচমন্ত্রী

উত্তরের নদীগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে তিনদিনের সফরে আসছেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া।

উত্তরের নদীগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে যেতে পারেন রাজ্যের সেচমন্ত্রী
  • ৩ জুন, ২০২৫ ০০:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উত্তরের নদীগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে তিনদিনের সফরে আসছেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। আগামী ৪ জুন শিলিগুড়ির মহানন্দা ও বালাসন নদীর পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। এরপর চলে যাবেন আলিপুরদুয়ারে। তারপরেই ভুটানে পাহাড় থেকে নেমে আসা নদীগুলির পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি জেলা প্রশাসন ও জেলার জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ৬ তারিখ তাঁর জলপাইগুড়ি আসার কথা। পরিদর্শন করবেন তিস্তাও। বৈঠক করবেন জেলা প্রশাসনের সঙ্গে।

Advertisement

সিকিমে পাহাড়ে ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই তিস্তায় জল বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে ভুটানে পাহাড়ে ভারী বৃষ্টির কারণে জল বাড়ছে ডুয়ার্সের নদীগুলিতে। শুরু হয়েছে ভাঙনও। ইতিমধ্যেই সেচদপ্তর জলপাইগুড়িতে রিজিওনাল ফ্লাড কন্ট্রোল রুম চালু করেছে। সবটা খতিয়ে দেখতে মানস ভুঁইয়ার এই সফর বলে প্রশাসন সূত্রে খবর। সেচদপ্তরের তরফে জানানো হয়েছে, নদী বাঁধ মেরামতে উত্তরবঙ্গের চার জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমায় অন্তত দেড়শো জায়গায় কাজ হয়েছে। সেগুলিও ঘুরে দেখতে পারেন মন্ত্রী। যেতে পারেন ফ্লাড কন্ট্রোল রুমের কাজকর্ম দেখতে। ভারী বর্ষায় নদী বাঁধ ভাঙন রুখতে কিংবা কোথাও প্লাবনের আশঙ্কা তৈরি হলে দ্রুত যাতে পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা নেওয়া যায়, সেই কারণে ১২টি ক্যুইক রেসপন্স টিম গড়েছে সেচদপ্তর। ওই টিমের সঙ্গেও কথা বলতে পারেন মন্ত্রী।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ