Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬

সুপ্রিম কোর্টে রাজ্য, নন্দীগ্রামের কং প্রার্থীর জামিন খারিজ সোমবার?

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে কি ফের গ্রেপ্তার করা হবে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর এক মন্তব্যে রাজনৈতিক মহলে এই প্রশ্ন উঠেছে।

সুপ্রিম কোর্টে রাজ্য, নন্দীগ্রামের কং প্রার্থীর জামিন খারিজ সোমবার?
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে কি ফের গ্রেপ্তার করা হবে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর এক মন্তব্যে রাজনৈতিক মহলে এই প্রশ্ন উঠেছে। মিলন প্রধানের বিরুদ্ধে খুন সহ পুরনো একাধিক মামলা রয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তারও করে। তবে মঙ্গলবার কলকাতা হাইকোর্ট তাঁকে অন্তবর্তী জামিন দিয়েছে। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টে এসেছে পশ্চিমবঙ্গ সরকার। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের সামনে বিষয়টি উল্লেখ করেন রাজ্যের আ‌ইনজীবী তথা দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা।

Advertisement

বলেন, ‘আগামী কাল বৃহস্পতিবার মামলাটি শুনুন। কারণ, জামিন পাওয়া ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে।’ শুনে প্রধান বিচারপতি বলেন, ‘ওই নির্দেশ আমরা খারিজ করব। তবে আগামী সোমবার শুনব।’ তুষার মেহতা বৃহস্পতিবারই মামলাটি শোনার জন্য  পীড়াপীড়ি করেন। কিন্তু প্রধান বিচারপতি জানিয়ে দেন, ‘সোমবারই শুনব।’ সোমবার ৫ অক্টোবর। পরের দিন উপনির্বাচন। প্রচারের শেষদিন ৪ অক্টোবর। ফলে দেশের প্রধান বিচারপতির মন্তব্যের ইঙ্গিত সত্যি হলে অন্তবর্তী জামিনে মিলন প্রধান ভোট প্রচারের সুযোগ পেলেও নিজে কি ভোট দিতে পারবেন না? ওয়াকিবহাল মহলে উঠছে প্রশ্ন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ