Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ প্রত্যাহার করল রাজ্য সরকার

নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান বরদাস্ত নয়। গতকাল, বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার।

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ প্রত্যাহার করল রাজ্য সরকার
  • ১৩ আগস্ট, ২০২৬ ১৮:৩৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান বরদাস্ত নয়। গতকাল, বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। কেড়ে নেওয়া হল বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান। আজ, বৃহস্পতিবার বিকেলে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্য ও রাজ্যবাসীর প্রতি বিশিষ্ট অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান তাঁকে প্রদান করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে কিছু বিষয় সরকারের নজরে এসেছে যা অত্যন্ত গুরুতর। এর ফলে অনন্তের এই সম্মান বঙ্গবিভূষণের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। এই বিষয়ে যাবতীয় তথ্য বিবেচনা করে দেখা গিয়েছে অনন্তের কাছে বঙ্গবিভূষণ থাকা এই সম্মানের মর্যাদার প্রতি সঙ্গতিপূর্ণ নয়। তাই তাঁকে দেওয়া বঙ্গবিভূষণ অবিলম্বে প্রত্যাহার করা হল।

Advertisement

গতকালই মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন সুভাষচন্দ্র বসুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনওরকম অপপ্রচার, আপত্তিকর বক্তব্য বরদাস্ত করা হবে না। আইন সবার জন্যই সমান। নেতাজি সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করা হলে পুলিশ যাতে কড়া পদক্ষেপ গ্রহণ করে সেই নির্দেশও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে অনন্ত মহারাজের দাবি, তিনি নাকি কোনও অন্যায় করেননি। আজ, বৃহস্পতিবার সংসদ চত্বরে দাঁড়িয়ে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ভালো কথাই বলেছেন। সত্যিই আইন সবার জন্য সমান। কিন্তু আমি তো আমার কথা বলিনি। যা লেখা রয়েছে, রেকর্ডে যা রয়েছে, সেটাই আমি বলেছি। পাশাপাশি তিনি বলেন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট ইন ইস্ট এশিয়া বইতে শরৎচন্দ্র বসু যে কথা বলেছেন। আমি শুধুমাত্র সেটাই বলেছি। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকার অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করেছিল ২০২৬ সালের ২১ ফেব্রুয়ারি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ