Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করছে রাজ্য, তালিকা যাচাইয়ের নির্দেশ

পুজোর আগে রাজ্যের বাসিন্দাদের দ্বিতীয় পর্যায়ের বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। ‘বাংলার বাড়ি’ প্রকল্পে এই কাজ করা হবে। তালিকা যাচাই করার জন্য প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করছে রাজ্য, তালিকা যাচাইয়ের নির্দেশ
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পুজোর আগে রাজ্যের বাসিন্দাদের দ্বিতীয় পর্যায়ের বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। ‘বাংলার বাড়ি’ প্রকল্পে এই কাজ করা হবে। তালিকা যাচাই করার জন্য প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১০ অক্টোবর পর্যন্ত তালিকা যাচাইয়ের কাজ হবে। ১৭ অক্টোবরের মধ্যে উপভোক্তাদের অ্যকাউন্ট যাচাই করা হবে। উপভোক্তাদের তালিকা পঞ্চায়েত, ব্লক, জেলাশাসকের দপ্তর সহ বিভিন্ন জায়গায় টাঙানো হবে। ৩০ নভেম্বরের পর উপভোক্তারা বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা পাবেন।

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নতুন করে তালিকা তৈরি হবে না। বাংলার বাড়ি প্রকল্পে প্রথম পর্যায়ের টাকা পাওয়ার পর যে তালিকা রয়েছে, সেটিই যাচাই করা হবে। যাঁদের পাকাবাড়ি নেই, তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। চারচাকা গাড়ির মালিকরাও প্রকল্পের সুবিধা পাবেন না। সরকারি চাকুরিজীবীরা প্রকল্পের বাইরে থাকবেন। যেসব পরিবারের মাসিক আয় ১৫ হাজার টাকা, তাঁদের নাম তালিকায় থাকবে। বিভিন্ন স্তরের আধিকারিকরা তালিকা যাচাইয়ের কাজ করবেন। পুলিশও এই কাজে শামিল হবে। পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ বলেন, প্রথম পর্যায়ে যাঁরা টাকা পেয়েছিলেন, তাঁদের অধিকাংশই বাড়ি তৈরির কাজ ভালোভা঩বেই করেছেন। আমাদের আধিকারিকরা একাধিকবার গ্রামে গিয়ে বাড়ি তৈরির কাজ পরিদর্শন করেছেন। বারবার বলার পরও যাঁরা বাড়ি তৈরির কাজ করেননি, তাঁদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য বলা হয়।
প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, প্রতিটি জেলাতেই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হতে চলেছে। এবছর রাজ্যে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টির জেরে অনেক বাড়ি ভেঙে গিয়েছে। ডিভিসির ছাড়া জলে এবং বৃষ্টিতে যেসব মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাদাভাবে করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। 
সেইমতো বিভিন্ন জেলা থেকে তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এই প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ দ্রুত শুরু হতে চলেছে। আধিকারিকদের দাবি, প্রথম পর্যায়ে টাকা পাওয়ার পরও বাড়ি তৈরি করতে অনেকেই টালবাহানা করেছিলেন। দ্বিতীয় পর্যায়ে সেটা যাতে না হয়, তা দেখতে বলা হয়েছে। তালিকায় নাম থাকলেও অনেকের নিজস্ব জমি নেই। তাঁদের পাট্টা দিয়ে বাড়ি তৈরি করে দেওয়া হবে। কয়েকদিন আগে বর্ধমান জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী প্রতিটি জেলার বাসিন্দাদের পাট্টা দিয়েছেন। একসঙ্গে এতজনকে পাট্টা দেওয়ার নজির অতীতে নেই। বাড়ি তৈরির জন্য সরকার সবরকমভাবে সহযোগিতা করবে বলে আধিকারিকরা জানিয়েছেন। পাকাবাড়ির কোনও মালিক যাতে এই প্রকল্পের সুবিধা না পায়, তার জন্য একাধিকবার তালিকা যাচাই করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ