নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (এসবিআই) কলকাতা সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার পদে এলেন নীরজকুমার পান্ডা। চলতি জুন মাস থেকে এই দায়িত্ব নেওয়ার আগে তিনি মুম্বইতে ব্যাঙ্কের কর্পোরেট সেন্টারে ইন্টারন্যাশনাল ব্যাঙ্কিং গ্রুপের সিজিএম পদে ছিলেন। ১৯৯৫ সালে প্রবেশনারি অফিসার হিসেবে কাজে যোগ দেওয়ার পর নীরজকুমার পান্ডা কর্পোরেট ক্রেডিট, রিটেল ব্যাঙ্কিং, প্রাইভেট ইক্যুইটি, ইন্টারন্যাশনাল ব্যাঙ্কিংসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব সামলেছেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ব্যাঙ্কার্স-এর সার্টিফায়েড অ্যাসোসিয়েট এই ব্যাঙ্ক কর্তা আমেরিকায় এসবিআইয়ের হয়ে নিযুক্ত ছিলেন।



