জমি নিয়ে বিবাদ, নিজের বৌদিকে গলা টিপে খুনের চেষ্টা দেওরের
  • ১৪ নভেম্বর, ২০২৬ ১৪:৫০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: জমির ভাগাভাগি নিয়ে বিবাদ কতটা ভয়ংকর রূপ নিতে পারে তার সাক্ষী থাকল ময়নাগুড়ির বাসিন্দারা। বচসার জেরে দেওরের হাতেই আক্রান্ত হলেন বৌদি। গলা টিপে খুনের চেষ্টা সহ হার ছিনতাইয়ের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

Advertisement

জানা গিয়েছে, অভিযুক্তের নাম কল্যাণ সরকার। আজ, শনিবার সকালে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ হয় বৌদি এবং দেওরের মধ্যে। সেই সময়ই হঠাৎই দেওর রেগে গিয়ে বৌদির উপর মারধর শুরু করে। গলা টিপে ধরে খুনের চেষ্টা করার পাশাপাশি রুপোর হার ছিনতাই করার অভিযোগও উঠেছে। তৎক্ষণাৎ পরিবারের সদস্যরা ওই মহিলাকে উদ্ধার করে। তড়িঘড়ি তাঁকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন। পরিবারের সদস্যরা আজ পুলিশে লিখিত অভিযোগ জানান। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত কল্যাণ। ঘটনাটির পুরো বিষয় খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তদন্তকারীরা।