সংবাদদাতা, বোলপুর: সাতসকালে মর্মান্তিক ঘটনা। কীর্ণাহারে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম অসীম চক্রবর্তী (৬২)। তাঁর বাড়ি কীর্ণাহারের মতিপুর কলোনিতে। আজ শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। আজ শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাড়ি থেকে মাঠের ধারে শৌচকর্মে গিয়েছিলেন অসীমবাবু। সেইখান থেকে ফেরার সময় রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় আহমদপুরের দিক থেকে আসা একটি লোকাল মেমু ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রৌঢ়ের। এরপর ঘটনাস্থলে জড়ো হয়ে যায় স্থীনায়রা। খবর দেওয়া হয় পুলিশে। এরপর ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও কীর্ণাহার থানার পুলিশ। দেহ উদ্ধারের কাজ ও তদন্তের কারণে কিছুক্ষণের জন্য কীর্ণাহার স্টেশন সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে পড়ে কাটোয়া-আহমদপুর প্যাসেঞ্জার ট্রেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ট্রেন চলাচল শুরু হয়।



