ভয়াবহ অগ্নিকাণ্ডের পরেও হুঁশ ফেরেনি, প্রশাসনের নির্দেশ অমান্য করে ফের বাজার দখল ব্যবসায়ীদের
  • ১৪ নভেম্বর, ২০২৬ ১৩:০২
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: চলতি বছরের শুরুতেই অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছিল দশ থেকে বারোটি দোকান। কিন্তু তবুও হুঁশ ফেরেনি ওই ব্যবসায়ীদের। প্রশাসনিক নির্দেশ অমান্য করে ফের বাজারের গলিতে পসরা সাজিয়ে বসল ব্যবসায়ীরা। ঘটনাটি ময়নাগুড়ির পুরাতন বাজার এলাকার।

Advertisement

ময়নাগুড়ির পুরাতন বাজার একদম ঘিঞ্জি। এই বছরের শুরুতে ওই বাজারের দশ থেকে বারোটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। সেই সময় বাজারের গলি ছেয়েছিল দোকানে। সেই কারণে আগুন লাগার সময় দমকলের গাড়ি বাজারের ভিতরে ঢুকতে পারেনি। দূর থেকেই তাদের জল দিয়ে আগুন নেভাতে হয়েছিল। তারপর থেকেই তৎপর হয়ে ওঠে প্রশাসন। পুলিশের পক্ষ থেকে বাজারের গলিতে থাকা দোকান বন্ধ করার নিষেধাজ্ঞা জারি করা হয়। বাজারের গলিতে দমকল প্রবেশ করতে পারছে কি না সেটাও দেখার কথা ছিল। কিন্তু আদতে সেটা এখনও হয়নি।  এরপরেও প্রশাসনের কড়া নির্দেশিকা উড়িয়ে দিয়ে বাজারের গলি পুনরায় দখল করেছে ব্যবসায়ীরা। ফের বড়োসড়ো বিপদ ঘটার আগেই প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয় কি না এখন সেটাই দেখার।