১০ হাজার টাকার বেশি অনলাইন ট্রান্সফারে ১ ঘণ্টা বিলম্বের ভাবনা, জালিয়াতি ঠেকাতে নয়া উদ্যোগ আরবিআইয়ের
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ডিজিটাল পেমেন্টের সুরক্ষা জোরদার করতে এবার নতুন পদক্ষেপের ভাবনা রিজার্ভ ব্যাংকের (আরবিআই)। নয়া ব্যবস্থায় ১০ হাজারের বেশি অনলাইন লেনদেনে টাকা স্থানান্তরিত হতে পারে ১ ঘণ্টা বিলম্বে। জালিয়াতির আশঙ্কা তৈরি হলে তা প্রতিহত করতে যাতে বাড়তি সময় মেলে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। তবে সূত্রের খবর, ব্যবসায়ীরা এর আওতায় পড়বেন না। শুধুমাত্র পার্সন-টু-পার্সন (পি-২-পি) লেনদেনের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হতে পারে।

Advertisement

আরবিআই তাদের খসড়া সার্কুলার সম্পর্কে বহু প্রতিক্রিয়া পেয়েছে বলে খবর। সম্ভাব্য আর্থিক জালিয়াতির বিরুদ্ধে এক ঘণ্টার এই ‘ওয়েটিং পিরিয়ড’ সুরক্ষা ব্যবস্থার অতিরিক্ত স্তর হিসাবে কাজ করতে পারে। ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে সাইবার প্রতারণা কীভাবে ঠেকানো যায়, তা নিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে আরবিআই। তারই অঙ্গ হিসাবে এই এক ঘণ্টা বিলম্বের কৌশল নিয়ে ভাবনাচিন্তা করছে দেশের শীর্ষ ব্যাংক।