আরও নামল সোনা, রুপোর দাম
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোনার দামের পতন অব্যাহত। বৃহস্পতিবার শহরে সোনার ১০ গ্রাম পিছু দাম কমেছিল প্রায় সাড়ে চার হাজার টাকা। শুক্রবার অতটা নাহলেও, যেটুকু দাম কমেছে, তাতে ক্রেতা-বিক্রেতা উভয়কেই খুশি করতে পেরেছে সোনা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার শহরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর যায় ১ লক্ষ ৩৭ হাজার ৪০০ টাকা। অথচ গত বৃহস্পরিবার সেই দর ছিল ১ লক্ষ ৩৯ হাজার ৩০০ টাকা।  অর্থাৎ একদিনে দর কমেছে প্রায় ১,৯০০ টাকা। কমেছে ২২ ক্যারেট বিশুদ্ধতার গয়না সোনার দামও। শহরে এদিন এই সোনার দর গিয়েছে ১০ গ্রাম পিছু ১ লক্ষ ৩০ হাজার ৬০০ টাকা। একদিনের তফাতে দাম কমেছে ১,৮০০ টাকা। দাম কমেছে রুপোরও। এদিন কিলো পিছু খুচরো রুপোর দার কলকাতায় ছিল ১ লক্ষ ৭৯ হাজার ৫৫০ টাকা। গত তিনদিনের তফাতে রুপোর নাম নেমেছে প্রায় ৮ হাজার টাকা।

Advertisement