ডাক বিভাগের বিমা পরিষেবা বন্ধ ৯ দিন
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডাক বিভাগের আওতায় থাকা পোস্টাল লাইফ ইনসিওরেন্স (পিএলআই) ও রুরাল পোস্টাল লাইফ ইনসিওরেন্সের (আরপিএলআই) পরিষেবা টানা ৯ দিন বন্ধ হতে চলেছে। নতুন ইনসিওরেন্স ম্যানেজমেন্ট সলিউশন বা আইএমএস চালু করতে আগামী ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত পিএলআই ও আরপিএলআই-এর সব পরিষেবা বন্ধ রাখছে ডাক বিভাগ। এই ৯ দিন প্রিমিয়াম জমা দেওয়া, পলিসির কিস্তি দেওয়া, নতুন পলিসি করা, পলিসি সংক্রান্ত কোনো কাজই করা যাবে না। তাই ডাক বিভাগের তরফে গ্রাহকদের অনুরোধ করা হয়েছে, যাঁদের বকেয়া লেনদেন বা রিনিউয়াল প্রিমিয়াম দেওয়ার আছে, তাঁরা যেন ১৫ নভেম্বরের মধ্যেই তা মিটিয়ে নেন। ডাক বিভাগ সূত্রে খবর, নতুন ব্যবস্থা চালু হলে পিএলআই ও আরপিএলআই-এর পরিষেবা আরও দ্রুত, আরও সহজ এবং পুরোপুরি ডিজিটাল হয়ে যাবে। দেশে নতুন আইএমএস চালু হবে ২৫ নভেম্বর থেকে। সেদিন থেকেই ফের স্বাভাবিকভাবে মিলবে সব পরিষেবা। 

Advertisement