Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

স্টেট ব্যাংকের ধর্মঘট আপাতত স্থগিত

আপাতত স্টেট ব্যাংকে ধর্মঘট হচ্ছে না। একাধিক দা঩বিদাওয়ায় চলতি মাসে দু’দিনের জন্য ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছিলেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কর্মীরা।

স্টেট ব্যাংকের ধর্মঘট আপাতত স্থগিত
  • ২৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আপাতত স্টেট ব্যাংকে ধর্মঘট হচ্ছে না। একাধিক দা঩বিদাওয়ায় চলতি মাসে দু’দিনের জন্য ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছিলেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কর্মীরা। আগামী ২৫ ও ২৬ মে এই ধর্মঘট হওয়ার কথা ছিল। অল ইন্ডিয়া স্টেট ব্যাংক অব ইন্ডিয়া স্টাফ ফেডারেশন ওই ধর্মঘটের ডাক দেয়। শুক্রবার মুম্বইতে এসবিআইয়ের শীর্ষকর্তাদের সঙ্গে ফেডারেশন কর্তাদের বৈঠক হয়। ধর্মঘটিরা দাবি করেছেন, তাঁদের আলোচনা ফলপ্রসূ হওয়ায় আপাতত ধর্মঘট হচ্ছে না। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ