Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

স্টার্ক-বোল্যান্ডদের দাপট, ২৭ রানে অল-আউট ওয়েস্ট ইন্ডিজ

শততম টেস্টে মাত্র ৯ রানে ৬ উইকেট নিলেন মিচেল স্টার্ক। হ্যাটট্রিক করলেন স্কট বোল্যান্ড

স্টার্ক-বোল্যান্ডদের দাপট, ২৭ রানে অল-আউট ওয়েস্ট ইন্ডিজ
  • ১৬ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

কিংস্টন: শততম টেস্টে মাত্র ৯ রানে ৬ উইকেট নিলেন মিচেল স্টার্ক। হ্যাটট্রিক করলেন স্কট বোল্যান্ড। দুই পেসারের বিধ্বংসী বোলিংয়ের সুবাদে সিরিজের তৃতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হল মাত্র ২৭ রানে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬ রানে দাঁড়ি পড়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। লজ্জার সেই রেকর্ড মাত্র ১ রানের জন্য এড়াতে সক্ষম হয় রোস্টন চেজের দল। ক্যারিবিয়ানরা হারে ১৭৬ রানে।

Advertisement

২০৪ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ৩ উইকেট খোয়ায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ১৫ বলেই ৫ উইকেট দখল করেন স্টোকস। তারমধ্যে তিনটি শিকার আসে প্রথম ওভারেই। টেস্ট ক্রিকেটে এত দ্রুত কোনও বোলার পাঁচ উইকেট নেননি। শততম টেস্টে ৪০০ উইকেটের গণ্ডিও পেরলেন বাঁ-হাতি পেসার। স্টার্কের আগুনে পেসের পর বোল্যান্ডও ত্রাস হয়ে ওঠেন। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে দশম হ্যাটট্রিক নেন তিনি। মাত্র ১৪.৩ ওভারে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

Advertisement
সম্পর্কিত সংবাদ