সংবাদদাতা, রাজগঞ্জ: সেতু ও রাস্তার শিলান্যাস করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর টি গার্ডেনের মাঝে সুকাতি নদীর উপর বেহাল কাঠের সেতুর পরিবর্তে পাকা সেতু তৈরির শিলান্যাস করলেন বিধায়ক খগেশ্বর রায়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ ২কোটি ২৯ লক্ষ টাকায় সেতুটি নির্মাণ হবে। বেলাকোবার মাঝাবাড়িতে আড়াই কিমি পেভার ব্লক রাস্তার শিলান্যাস করেন। সেটিও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থ্যানুকুলে প্রায় ২ কোটি ৪৬ লক্ষ টাকা ব্যায়ে তৈরি হবে।
Advertisement
এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাধিপতি রূপালি দে সরকার, শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভা কুজুর, পূর্নিমা রায়, নারায়ণ বসাক। বিধায়ক বলেন, দীর্ঘদিনের দাবি ছিল এই এলাকাগুলোতে সেই কথা মতই দাবি পূরণ করা হল।



