Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

এসএসসি: একাদশ ও দ্বাদশে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু ২৪শে

প্রত্যাশামতোই একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য প্রথম দফার কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করে দিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।

এসএসসি: একাদশ ও দ্বাদশে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু ২৪শে
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রত্যাশামতোই একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য প্রথম দফার কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করে দিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছে, ২০ ফেব্রুয়ারি কাউন্সেলিংয়ের জন্য ইন্টিমেশন ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। শূন্যপদের তালিকা সেদিনই প্রকাশ করা হবে। কাউন্সেলিং চলবে ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি। 

Advertisement

প্রথম দফায় ১০টি বিষয়ের কাউন্সেলিং হবে। অ্যানথ্রোপলজি, হোম সায়েন্স, মিউজিক, সাঁওতালি (বাংলা ও সাঁওতালি মাধ্যম), অ্যাগ্রোনমি, অ্যাকাউন্টেন্সি (বাংলা ছাড়াও হিন্দি এবং উর্দু মাধ্যম) এবং ফিজিক্যাল এডুকেশন বিষয়ের কাউন্সেলিং হবে। সাঁওতালি এবং অ্যাকাউন্টেন্সি বাদে সব বিষয়েই আপাতত বাংলা মাধ্যমের শূন্যপদের জন্যই কাউন্সেলিংয়ে ডাকা হচ্ছে। প্রথম তিনটি বিষয়ের কাউন্সেলিং ২৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় শুরু হবে। দু’টি মাধ্যমের সাঁওতালির কাউন্সেলিং হবে দুপুর ২টো থেকে। অ্যাগ্রোনমি এবং অ্যাকাউন্টেন্সির হিন্দি ও উর্দু মাধ্যমের কাউন্সেলিং হবে ২৫ ফেব্রুয়ারি দুপুর ২টো থেকে। অ্যাকাউন্টেন্সি বাংলা মাধ্যমের কাউন্সেলিং ওই দিন সকাল সাড়ে ১০টা থেকে হবে। ফিজিক্যাল এডুকেশনের কাউন্সেলিং হবে ২৫ ফেব্রুয়ারি দুপুর ২টো থেকে।
এসএসসি খুব নির্দিষ্টভাবে বলেছে, তাদের সরকারি ওয়েবসাইট ছাড়া অন্য কোনো উৎস থেকে পাওয়া তথ্য যেন প্রার্থীরা গ্রাহ্য না করেন। ভুয়ো তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা রুখতেই এসএসসি এই সতর্কবার্তা দিয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। অন্য বিষয়ের কাউন্সেলিংয়ের দিনক্ষণ পরবর্তীতে ওয়েবসাইটেই জানিয়ে দেবে এসএসসি। ভোট ঘোষণা হয়ে গেলে কি কাউন্সেলিং বন্ধ হয়ে যেতে পারে? এসএসসির এক কর্তা বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশে এবং তাদের বেঁধে দেওয়া সময়সীমার (৩১ আগস্ট) মধ্যেই কাউন্সেলিং এবং নিয়োগ শেষ করতে হবে। ফলে ভোটের মধ্যে প্রক্রিয়া বন্ধ রাখা সম্ভব হবে না। এর জন্য আগেভাগে নির্বাচন কমিশনের কাছে অনুমতি চাওয়ার পরিকল্পনাও নেই এসএসসির।’

Advertisement
সম্পর্কিত সংবাদ