Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সূর্যসেন পার্কে অ্যাকোরিয়াম, পাখিঘর, ফোয়রা ও জেটির উদ্বোধন

শিলিগুড়ির সূর্যসেন পার্কে যুক্ত হল নতুন পালক। সোমবার পখিরালয় ও অ্যাকোরিয়ামের উদ্বোধন করেন পুরসভার মেয়র গৌতম দেব। অনুষ্ঠানে ডেপুটি মেয়র রঞ্জন সরকার, উদ্যান বিভাগের মেয়র পরিষদ সদস্য সিক্তা দে বসুরায়, বিদ্যুৎ বিভাগের মেয়র পরিষদ সদস্য কমল আগরওয়াল উপস্থিত ছিলেন

সূর্যসেন পার্কে অ্যাকোরিয়াম, পাখিঘর, ফোয়রা ও জেটির উদ্বোধন
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ির সূর্যসেন পার্কে যুক্ত হল নতুন পালক। সোমবার পখিরালয় ও অ্যাকোরিয়ামের উদ্বোধন করেন পুরসভার মেয়র গৌতম দেব। অনুষ্ঠানে ডেপুটি মেয়র রঞ্জন সরকার, উদ্যান বিভাগের মেয়র পরিষদ সদস্য সিক্তা দে বসুরায়, বিদ্যুৎ বিভাগের মেয়র পরিষদ সদস্য কমল আগরওয়াল উপস্থিত ছিলেন। পাশাপাশি, পার্কের ঝিল ও ফোয়ারা সংস্কার করা হয়েছে। বোর্টিংয়ের জন্য তৈরি করা হয়েছে জেটি।
Advertisement
পুরসভা সূত্রে জানা গিয়েছে, লোহার নেট দিয়ে তৈরি পখিরা লয়ে গাছে ডাল, মাটির হাড়ি দিয়ে পাখির কোঠোরী তৈরি করা হয়েছে। এখানেই লাভবার্ড, ককাটেল, কনিয়র এই তিন প্রজাতির ৬০টি পাখি ছাড়া হয়েছে। পাখিরালয়ে রয়েছে অ্যাকোরিয়াম। তাতে ২৬টি রঙিন জামানিস কই ছাড়া হয়েছে। এটির উদ্বোধনের পর পার্কটি পরিদর্শন করেন মেয়র ও ডেপুটি মেয়র। পরে মেয়র বলেন, ১৩লক্ষ ২৫হাজার  পার্কে পাখিঘর, ফোয়ারা, বোটিংয়ের জেটি নির্মাণ করা হয়েছে। পয়লা বৈশাখ থেকে এখানে বোটিং শুরু হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ