Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মৎসজীবীর জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ

উলুবেড়িয়ায় মৎসজীবীর জালে ধরা পড়ল বিরল প্রজাতির লাল কানের স্লাইডার কচ্ছপ।

মৎসজীবীর জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ
  • ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়ায় মৎসজীবীর জালে ধরা পড়ল বিরল প্রজাতির লাল কানের স্লাইডার কচ্ছপ। অনেকে আবার এদের আক্রমণাত্মক স্বভাবের জন্য একে রাক্ষুসে কচ্ছপ বা ফাইটার কচ্ছপ ও বলে। 

Advertisement

জানা গেছে বুধবার সকালে উলুবেড়িয়া ১ ব্লকের দক্ষিণ জগদীশপুরের বাসিন্দা মৎস্যজীবী বৈদ্যনাথ শাসমল হুগলী নদীতে মাছ ধরার সময় তার জালে ধরা পড়ে এই বিরল প্রজাতির কচ্ছপ। পরে তিনি স্থানীয় পরিবেশকর্মী ও বন্যপ্রাণ উদ্ধারকারী দেবাশিস সাঁতরাকে খবর দেন। দেবাশিস সেখানে গিয়ে কচ্চছপটি উদ্ধার করেন। পরে তিনি বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটিকে উদ্ধার করে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। 

বন দপ্তরের এক কর্তা জানান, এই ধরনের কচ্ছপ পরিবেশের পক্ষে ক্ষতিকারক। এরা দেশীয় প্রজাতির কচ্ছপদের মেরে নিজেদের বংশ বিস্তার করে। আপাতত কচ্ছপটিকে পর্যবেক্ষণে রাখা হবে। কোন কারনে এটা নদীতে চলে এসেছে।জানা গেছে মূলত আমেরিকায় এই প্রজাতির কচ্ছপ দেখতে পাওয়া যায়। এদের চোখের পিছনে দুটি লাল দাগ থাকার কারণে এই নামকরণ হয়েছে। এই প্রজাতির কচ্ছপ খুব আক্রমণাত্মক। এরা দেশীয় মাছ, ব্যাঙ, কচ্ছপের খাবার খেয়ে ফেলার পাশাপাশি তাদের মেরেও ফেলে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ