Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সরকারি বাসের চালককে মার পুলিস কর্মীর

সরকারি বাসের চালককে মার পুলিস কর্মীর
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার শহরের মধ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের এক বাস চালককে হেলমেট দিয়ে মারার অভিযোগ  এক পুলিস কর্মীর বিরুদ্ধেই। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। নিগমের কর্মীরা রাস্তার উপর বাস নিয়ে এসে দাঁড় করিয়ে দেন। পুলিস লাইন চৌপথী সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। উত্তরবঙ্গ  রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন। ওই বাস চালককে কোচবিহার মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। সেখানেও তাঁকে দেখতে আসেন পার্থপ্রতিমবাবু। তিনি বলেন, চালককে হেলমেট দিয়ে মারা হয়েছে। আহত চালককে দেখতেও হাসপাতালে এসেছি। কেউ অন্যায় করে থাকলে তার জন্য অভিযোগ করার ব্যবস্থা রয়েছে। কেউ নিজের হাতে আইন তুলে নেবেন, এটা কাম্য নয়। পুলিসকে বলেছি। তাঁরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব নিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ