Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মোহন বাগান সচিবের দায়িত্ব নিলেন সৃঞ্জয়

মোহন বাগান সচিব হিসাবে সৃঞ্জয় বসুর প্রত্যাবর্তন ছিল স্রেফ সময়ের অপেক্ষা। শনিবার বারবেলায় তা সম্পূর্ণ হল।

মোহন বাগান সচিবের দায়িত্ব নিলেন সৃঞ্জয়
  • ১৫ জুন, ২০২৫ ১৫:০৬

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোহন বাগান সচিব হিসাবে সৃঞ্জয় বসুর প্রত্যাবর্তন ছিল স্রেফ সময়ের অপেক্ষা। শনিবার বারবেলায় তা সম্পূর্ণ হল। শতাব্দীপ্রাচীন ক্লাবের নির্বাচন কমিটির পক্ষ থেকে সরকারিভাবে সৃঞ্জয়ের নাম ঘোষিত হয়। একইসঙ্গে নতুন কমিটিও পথ চলা শুরু করল। সহ-সচিব হলেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জি। যুব ফুটবলের দায়িত্বে শিলটন পাল। নতুন কোষাধ্যক্ষ সন্দীপন ব্যানার্জি।

Advertisement

সোমবার নতুন কমিটির প্রথম বৈঠক। কার্যকরী সমিতির মিটিংয়েই সভাপতি নির্বাচিত হবেন। এই চেয়ারে বসতে চলেছেন দেবাশিস দত্ত।

সম্পর্কিত সংবাদ