Bartaman Logo
৮ জুন, ২০২৬

শ্রীনগরের তাপমাত্রা ৩৫ ডিগ্রি পার, ভাঙল ২০ বছরের রেকর্ড

চলতি জুনে কার্যত পুড়ছে শ্রীনগর। শুক্রবার ২০ বছরের রেকর্ড ভাঙল তাপমাত্রা। বৃহস্পতিবারের শ্রীনগরের তাপমাত্রা ছিল ৩৫. ২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তা পৌঁছাল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াসে।

শ্রীনগরের তাপমাত্রা ৩৫ ডিগ্রি পার, ভাঙল ২০ বছরের রেকর্ড
  • ২১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: চলতি জুনে কার্যত পুড়ছে শ্রীনগর। শুক্রবার ২০ বছরের রেকর্ড ভাঙল তাপমাত্রা। বৃহস্পতিবারের শ্রীনগরের তাপমাত্রা ছিল ৩৫. ২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তা পৌঁছাল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা চলতি বছরে সর্বোচ্চ। আবহবিদ ফাইজান আরিফ জানিয়েছেন, ২০০৫ সালের পর জুন মাসে এত গরম পড়েনি শ্রীনগরে। চারদিন ধরে জম্মুর বিভিন্ন অংশে চলছে তাপপ্রবাহ। যদিও শনিবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ২১ ও ২২ জুন জম্মুর বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। যার জেরে হড়পা বান ও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ