Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সারদা মায়ের ১৭২ তম জন্মতিথি পালিত

সারদা মায়ের ১৭২ তম জন্মতিথি পালিত
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মালদহ: সারদা মায়ের ১৭২ তম পুণ্য জন্মতিথি উপলক্ষে বিশাল অনুষ্ঠান হল মালদহ রামকৃষ্ণ মঠ ও মিশনে। রবিবার ভোর ৪ টে ৪৫ মিনিটে মঙ্গলারতি ও বৈদিকমন্ত্র পাঠ হয়। সকাল ৭ টায় বিশেষ পুজো ও হোম হয়েছে। সকাল ১০ টা ১৫ মিনিটে সারদা মায়ের জীবন ও বাণী নিয়ে আলোচনা করেন স্বামী সুমনসানন্দজী। মালদহ রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ত্যাগরুপানন্দ জানান, মা সারদার জীবন ও বাণী আজকের দিনে মানুষকে আরও বেশি করে আলোড়িত করছে। সমাজের সর্বস্তরের মানুষ সারদা মায়ের বাণী ও জীবনচর্চায় অনুপ্রাণিত হচ্ছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ