সংবাদদাতা, কান্দি: সাপে কামড়ে দেওয়া রোগী ছুটলেন হাসপাতালে। সোমবারের এই ঘটনা সালার থানার সরমস্তিপুর গ্রামের। আক্রান্ত ওই চাষির নাম সফিকুল শেখ। সাপে কামড়ানোর ঘন্টাখানেকের মধ্যে তিনি সালার গ্রামীণ হাসপাতালে পৌঁছলেও বিষ শরীরে ছড়িয়ে পড়ায় তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে। আক্রান্ত রোগী জানান, এদিন দুপুরে মাঠে ধানের জমি দেখতে গিয়েছিলাম। সেইসময় এক বিষধর সাপে কামড়ে দেয়। এরপর আর দেরি করিনি। মোবাইলে বাড়িতে খবর দিয়ে সোজা হাসপাতালে ছুটে আসি। পরে বাড়ির লোকজন টোটো চড়ে হাসপাতালে আসেন। এর কারণ একটাই। ওঝার কাছে নয় যত দ্রুত সম্ভব সাপের কামড়ে রোগীদের হাসপাতালে আসা উচিত।



