Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সুপার ডিভিশন ফুটবলে জয়ী গোল্ডেন টাচ

সুপার ডিভিশন ফুটবলে জয়ী গোল্ডেন টাচ
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দিনহাটা: রবিবার দিনহাটা মহকুমা সুপার ডিভিশন ফুটবল লিগের ফাইনাল খেলা হল। এবারে চ্যাম্পিয়ন হয়েছে গোল্ডেন টাচ দিনহাটা। এদিন সংহতি ময়দানে তারা ২-১ গোলে এডিপি ডাউন কোচিং ক্যাম্পকে পরাজিত করে। গোল্ডেন টাচের আব্দুল লতিফ ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন এডিপি’র রতন বর্মন। বেস্ট গোলকিপার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন গোল্ডেন টাচের প্রসেনজিৎ রায়। ফাইনাল ম্যাচের সূচনা করেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন সহ অন্যান্যরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ