নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃষ্টির অজুহাতে ইডেন থেকে আইপিএল ফাইনাল ও কোয়ালিফায়ার-২ সরিয়ে মোতেরায় সরিয়ে নিয়ে যায় বিসিসিআই। সেই কারণে আয়োজকদের একহাত নিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। রবিবার আমেদাবাদে বৃষ্টির জেরে ম্যাচে বিঘ্নিত হওয়ায় ফের সরব হলেন তিনি। ক্রীড়ামন্ত্রীর মন্তব্য, ‘আগেই জানিয়েছিলাম যে ইডেন থেকে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এদিন তা আরও স্পষ্ট হয়ে গেল। বিসিসিআই ও আইপিএলের গভর্নিং কাউন্সিল বলেছিল, কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে ইডেন থেকে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল সরিয়ে নেওয়া হল গুজরাতের মোতেরাতে। অথচ রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যে বৃষ্টি হতে পারে, তা সেই স্যাটেলাইট ধরতে পারল না। আসলে গোটা বিষয়টাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাকে বঞ্চিত করার চক্রান্ত।’



