Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শতবার্ষিকী কমনওয়েলথ গেমস আয়োজন নিয়ে উচ্ছ্বসিত ক্রীড়ামন্ত্রী

২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের সুযোগ পেয়েছে ভারত। প্রতিযোগিতার শতবার্ষিকী আসরের দায়িত্বভার পাওয়ায় দারুণ খুশি ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

শতবার্ষিকী কমনওয়েলথ গেমস আয়োজন নিয়ে উচ্ছ্বসিত ক্রীড়ামন্ত্রী
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের সুযোগ পেয়েছে ভারত। প্রতিযোগিতার শতবার্ষিকী আসরের দায়িত্বভার পাওয়ায় দারুণ খুশি ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রীড়া জগতে দেশের অবস্থান ক্রমশ শক্তিশালী হচ্ছে। শতবার্ষিকী কমনওয়েলথ গেমস পাওয়াতেই সেটা পরিষ্কার। ২০৩৬ ওলিম্পিকসও আয়োজন করতে আগ্রহী আমরা। প্রত্যাশা পূরণের দিকে এগিয়ে চলেছি।’

Advertisement

ক্রীড়ামন্ত্রী আরও জানিয়েছেন, ‘অতীতেও ভারত নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতার সফল আয়োজন করেছে। সারা বিশ্বের আস্থা অর্জন করেছে। আন্তর্জাতিক প্যারালিম্পিকস কমিটির সভাপতিও তাঁর সাম্প্রতিক সফরে এসে আমাদের সুযোগ সুবিধা ও পরিকাঠামোর প্রশংসা করেছেন। বিশ্বকাপ বক্সিংয়ের ফাইনাল দেখতে ভারতে এসেছিলেন বিশ্ব বক্সিং সংস্থার সভাপতি। আন্তর্জাতিক ক্ষেত্রে বক্সিংকে জনপ্রিয় করে তুলতে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার তারিফ করেছেন তিনিও।’ মাণ্ডব্য আরও লিখেছেন, ‘সরকারি উদ্যোগে দীর্ঘ এক দশক ধরে ক্রীড়াক্ষেত্রে যে সংস্কার চলছে, তার ইতিবাচক প্রভাব মিলতে শুরু করেছে। ২০১৩-১৪ অর্থবর্ষে ক্রীড়া মন্ত্রক ১০৯৩ কোটি টাকা বরাদ্দ করেছিল। ২০২৫-২৬ অর্থবর্ষে তা ২৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৭৯৪ কোটি টাকায় পৌঁছেছে। ক্রমবর্ধমান বিনিয়োগের ফলে দেশজুড়ে ক্রীড়াক্ষেত্রে নতুন এক যুগের সূচনা হয়েছে। ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব ভারতের হাতে সঁপার মাধ্যমে সারা বিশ্ব দেশের এই পরিবর্তনকে স্বীকৃতি দিয়েছে। আমরাও তা সফল করতে প্রস্তুত। দেশজুড়ে ৩৫০টিরও বেশি গুরুত্বপূর্ণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে যেখানে ক্রীড়াবিদরা উন্নত পরিকাঠামো ব্যবহারের সুযোগ পাবেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ