Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বুধবার সংসদে স্পোর্টস বিল পেশ হওয়ার কথা

বুধবার রাজধানীর দিকে তাকিয়ে দেশের ক্রীড়ামহল। কারণ, এদিনই বহু আলোচিত স্পোর্টস বিল পেশ হতে চলেছে সংসদে

বুধবার সংসদে স্পোর্টস বিল পেশ হওয়ার কথা
  • ২৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বুধবার রাজধানীর দিকে তাকিয়ে দেশের ক্রীড়ামহল। কারণ, এদিনই বহু আলোচিত স্পোর্টস বিল পেশ হতে চলেছে সংসদে। বিশেষজ্ঞদের ধারণা, নয়া বিল চালু হলে ক্রীড়াক্ষেত্রে প্রশাসনিক স্তরে ব্যাপক পরিবর্তন স্রেফ সময়ের অপেক্ষা। শুধু তাই নয়, স্পোর্টস বিলের নিয়ম মানতে হতে পারে বিসিসিআইকেও। সবমিলিয়ে বিল পেশের আগেই জোরদার চর্চা শুরু।

Advertisement

বিভিন্ন স্পোর্টস ইভেন্টে ক্ষমতার টানাপোড়েন নতুন নয়। স্পোর্টস বিল চালু হলে নির্দিষ্ট সময়ে সংস্থার নির্বাচন অবশ্যম্ভাবী। একইসঙ্গে প্রশাসক পদে কারা থাকতে পারবেন বা কত বয়স পদে থাকা যাবে তার সুস্পষ্ট নির্দেশ মিলবে। হাতের সামনেই উদাহরণ মজুত। ১৯ জুলাই ৭০ বছর পূর্ণ করেছেন বিসিসিআই সভাপতি রজার বিন্নি। অর্থাৎ, লোধা কমিটির নির্দেশ অনুযায়ী তিনি বোর্ড সভাপতি থাকতে পারবেন না। কিন্তু নয়া স্পোর্টস বিল পাশ হলে বিন্নির ক্ষমতায় টিকে যাওয়া অসম্ভব নয়। কারণ বয়সের ঊর্দ্ধসীমা সংক্রান্ত যাবতীয় নিয়ম হিমঘরে পাঠাতে পারে এই বিল। ফুটবল মহলও সাগ্রহে তাকিয়ে এই বিলের দিকে। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ অন্ধকার। দেশের এক নম্বর টুর্নামেন্ট আইএসএলও অনিশ্চিত। ফেডারেশনের নয়া সংবিধান চালুর বিষয়টিও দেশের সর্বোচ্চ আদালতের রায়ের উপর নির্ভরশীল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ