Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

পালং মেথি জমজমাটি

সামনেই সরস্বতী পুজো। মেনুতে তাই নিরামিষ বাঁধা। এবছর প্রথম পাত থেকেই অন্য ধরনের রান্না সাজিয়ে দিন।

পালং মেথি  জমজমাটি
  • ১৭ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সামনেই সরস্বতী পুজো। মেনুতে তাই নিরামিষ বাঁধা। এবছর প্রথম পাত থেকেই অন্য ধরনের রান্না সাজিয়ে দিন। শীতের অতি জনপ্রিয় দুই রকম শাকের ভিন্ন ধরনের পদ রেঁধে ফেলুন বাড়িতেই।

Advertisement

পালং শাকের বড়া

উপকরণ: সবুজ মুগ ডাল ১ কাপ ভেজানো, পালং শাক সিদ্ধ (জল ঝরানো) ১ কাপ, আদা বাটা ১ ইঞ্চি টুকরো, হিং  চামচ, কাঁচালঙ্কা বাটা ১ চামচ, গোটা জিরে  চামচ, মৌরি বাটা  চামচ, খাবার সোডা  চামচ, বেসন ২ চামচ, চালের গুঁড়ো ১ চামচ, ভাজার জন্য প্রয়োজন মতো তেল, নুন স্বাদমতো, ধনেপাতা কুচি ২ চামচ।

প্রণালী: সবুজ মুগ ডাল, পালং শাক, ধনেপাতা এবং সমস্ত মশলা একসঙ্গে মিক্সারে একটু দানা রেখে বেটে নিতে হবে। এবার একটা বড়পাত্র  নিয়ে মিশ্রণটা ভালো করে মিনিট পাঁচেক ধরে ফেটিয়ে নিন। জলে এক ফোঁটা ফেলে দেখে নিতে হবে যে ওটা ভেসে উঠল কি না। যদি ভেসে ওঠে তাহলে বুঝবেন ফেটানো ঠিক হয়েছে। এবার দশ মিনিট তা চাপা দিয়ে রেস্টে রাখতে হবে।  কড়াইয়ে তেল গরম করে গোল গোল করে বড়ার আকার দিয়ে তা ভেজে তুলে ফেললেই নরম তুলতুলে বড়া রেডি। এটা ডাল বা টক দইয়ের সঙ্গে খুব ভালো খাওয়া যায়।

বরিচূড়া মেথি

উপকরণ: বড়ি ১০০ গ্রাম, ১ আঁটি মেথিশাক, পাঁচফোড়ন  চামচ, হিং  চামচ, শুকনো লঙ্কা ফোড়নের জন্য ২টো, নুন হলুদ স্বাদমতো, তেল ভাজার জন্য, মিষ্টি অল্প।

প্রণালী: প্রথমে ভালো করে শাকগুলো বেছে, কুচিয়ে, ধুয়ে জল ঝরিয়ে নিন। তারপর কড়াইতে তেল গরম করে হিং, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিন। যখন ফোড়নের সুগন্ধ উঠবে তখন বড়িগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। কড়াইতে আবার একটু তেল দিয়ে আগে নুন, হলুদ মেশান। এবার শাক ভেজে তার  মধ্যে ভাজা বড়ি ভেঙে মিশিয়ে দিতে হবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।

মেথি ছানার কোপ্তা

উপকরণ: মেথি শাক ১ আঁটি, ছানা ১০০ গ্রাম, চিজ ৬ টুকরো, আদা বাটা ১ চামচ, কর্নফ্লাওয়ার ২ চামচ, নুন স্বাদমতো, চিনি স্বাদমতো, গোলমরিচ ১০-১২টা গোটা, গরমমশলা বাটা ১ চামচ, ভাজার জন্য তেল, ধনেপাতা অল্প।

প্রণালী: মেথি শাকের পাতাগুলো কুচিয়ে নিতে হবে।  অল্প গরম জলে ভাপিয়ে তুলে নিতে হবে। তারপর ছানাটা ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। তার মধ্যে আদা বাটা, নুন, মিষ্টি, ধনেপাতা কুচি ও গরমমশলা বাটা দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটির মধ্যে কনফ্লাওয়ার দিতে হবে। নাহলে মিশ্রণটা আঁট হবে না। এবার মেথি শাক ভালো করে চটকে ওই মিশ্রণে মেশাতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে হাতের তালুর সাহায্যে গোলাকার করে বল তৈরি করুন। এবার বলের মাঝের অংশ বাটির মতো করে ভিতরে এক টুকরো ছোট করে কাটা চিজ ঢুকিয়ে দিন। তারপর ফের গোল কোপ্তার আকারে গড়ে নিন। এবার ডুবো তেলে ভেজে নিলেই মেথি ছানার কোপ্তা তৈরি হয়ে যাবে। এগুলি যে কোনও গ্রেভিতে দিয়ে খেতে পারেন। ভাজাও খাওয়া যায়।

পনির পালং কাটলেট

উপকরণ: বড় চৌকো করে কাটা পনিরের টুকরো ২টো, পালং শাক সেদ্ধ করে পেস্ট করা ১ কাপ, কাঁচালঙ্কা বাটা ১ চামচ, নুন স্বাদমতো, চিলিফ্লেক্স  চামচ, গোলমরিচ গুঁড়ো  চামচ, বিস্কুট গুঁড়ো বাঁধার জন্য যতটা লাগবে, কর্নফ্লাওয়ার ৪ চামচ, আদা বাটা ১ চামচ, ভাজার জন্য তেল।

প্রণালী: প্রথমে একটা ছড়ানো পাত্রে পনির  স্লাইসগুলো নিন।  এবার পালং শাক সেদ্ধর মধ্যে নুন, আদা বাটা, একটু কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স সব মিশিয়ে নিন। মিশ্রণটি ভালো করে পনিরের গায়ে মাখিয়ে দিতে হবে। এবার অল্প করে কর্নফ্লাওয়ার জলে গু়লে একটা ব্যাটার করে নিন। সেটা পালং বাটা মাখানো পনিরের স্লাইস সেই ব্যাটারে ডুবিয়ে নিন। তারপর তা বিস্কুট গুঁড়োয় গড়িয়ে কাটলেট গড়ে নিন। ডুবো তেলে ভেজে পরিবেশন করুন এই কাটলেট।

ঝুম্পা কর্মকার

Advertisement
সম্পর্কিত সংবাদ