সর্ষে মাটন মশলা
সর্ষে মাটন মশলা
উপকরণ: মাটন ১ কেজি, পেঁয়াজ ২-৩টে বাটা, আদা-রসুন বাটা ২ চামচ, কালো সর্ষে বাটা ২-৩ চামচ, টক দই ২-৩ চামচ, কাজুবাদাম বাটা ৬-৭টি, হলুদ গুঁড়ো ১ চামচ, ধনে গুঁড়ো ১ চামচ, জিরে গুঁড়ো ২ চামচ, সানরাইজ মিট মশলা ২ চামচ, কাঁচালঙ্কা বাটা ৪-৫টি, তেজপাতা ১-২টি, শুকনো লঙ্কা ২-৩টি, গোটা গরমমশলা (এলাচ ৩-৪টি, লবঙ্গ ৪-৫টি, দারচিনি ১-২টি), নুন স্বাদমতো, সর্ষের তেল, ধনেপাতা কুচি পরিমাণ মতো, ঘি সামান্য।
প্রণালী: মাংস ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিন। তাতে সামান্য নুন, হলুদ মাখিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে। এরপর প্রেশার কুকারে অল্প পরিমাণ জল দিয়ে তার মধ্যে গোটা গরমমশলা ও সামান্য সর্ষের তেল এবং মাংস দিয়ে ৪-৫টি সিটি তুলে মাংস প্রায় সিদ্ধ করে নিতে হবে। জল সহ মাংস রেখে দিন। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিন। পেঁয়াজ বাটা দিয়ে কষতে থাকুন। তারপর আদা রসুন বাটা দিয়ে কষতে হবে। এবার একে একে হলুদ, ধনে জিরে গুঁড়ো ও স্বাদমতো নুন দিয়ে ভালো করে কষতে হবে। তারপর আগে থেকে সিদ্ধ করা মাটন, মশলার সঙ্গে মিশিয়ে মাঝারি আঁচে রান্না করুন। তাতে মাংস সেদ্ধ করা জল অল্প অল্প করে যোগ করে কষাতে থাকুন। এরপর মাংস থেকে জল বেরলে সর্ষে ও লঙ্কা বাটা, কাজু বাটা ও টক দই দিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। তার মধ্যে সানরাইজ মিট মশলা যোগ করে ফেটিয়ে নিন। এটি মাটনের সঙ্গে যোগ করতে হবে। সবকিছু একসঙ্গে ১০-১৫ মিনিট কষিয়ে নিন। প্রয়োজনে পরিমাণ মতো গরম জল যোগ করে মাটন পুরো সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এবার উপর দিয়ে সামান্য পরিমাণ ঘি এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি সর্ষে মাটন মশলা।