Bartaman Logo
৩ অক্টোবর, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

পুজোর সাজ জমজমাট

লাল-সাদা ছাড়া বাঙালি দুর্গাপুজোর কথা ভাবতেই পারে না। চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে অভিনেত্রী শোলাঙ্কি রায়ের পরনেও তাই লাল-সাদা শাড়ি।

পুজোর সাজ জমজমাট
  • ৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লাল-সাদা ছাড়া বাঙালি দুর্গাপুজোর কথা ভাবতেই পারে না। চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে অভিনেত্রী শোলাঙ্কি রায়ের পরনেও তাই লাল-সাদা শাড়ি। পাড়ে রয়েছে ঢাকাই কলকা। সুতির এই ধরনের শাড়ি খুবই আরামদায়ক। সারাদিন পরে থাকা যায়। আর অষ্টমীর অঞ্জলি হোক বা দশমীর সিঁদুর খেলা— এই কম্বিনেশনের কোনো বিকল্প হয় না। লাল ডিজাইনার ব্লাউজ পরেছেন অভিনেত্রী। গলায় সাদা লেসের কাজ। হালকা খোঁপা, ঐতিহ্যবাহী গয়নায় সেজেছেন তিনি। টিপ পরলেই সাজ সম্পূর্ণ। দ্বিতীয়টি একটি অফ হোয়াইট ডিজাইনার শাড়ি। সপ্তমী বা নবমীর রাতের জন্য এই ধরনের পার্টি লুক আদর্শ। সঙ্গে ডিজাইনার ব্লাউজ। একেবারে হালকা গয়না এই ধরনের শাড়ির সঙ্গে মানানসই। শাড়ি পরতে বরাবরই ভালোবাসেন শোলাঙ্কি। আর পুজো মানে তাঁর কাছে অবশ্যই শাড়ি। তাঁর নিজস্ব সংগ্রহে লাল-সাদা শাড়ির ভাগই বেশি। এবারের পুজোতেও পছন্দের শাড়িতে সাজবেন নায়িকা।

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য

• শাড়ি: সোমা’জ ক্রিয়েশন 
• যোগাযোগ: ৭৮৯০৭০১৯৭৫ 
• মেকআপ: প্রিয়াঙ্কা পাল 
• হেয়ার: সংহিতা কর্মকার 
• ছবি: রিকি রাজ 
• লোকেশন: মিষ্টিমুখী 
• যোগাযোগ: ৮৪২০৩০২০০০ 
• গ্রাফিক্স: সোমনাথ পাল

Advertisement
সম্পর্কিত সংবাদ