ছটপুজো উপলক্ষে বিশেষ ট্রেন, কোন রুটে চলবে? জানুন
  • ১৪ নভেম্বর, ২০২৬ ১৮:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছটপুজো উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে হাওড়া ও পাটনার মধ্যে আনরিজার্ভড স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। আগামী ১৪ ও ১৫ নভেম্বর এই বিশেষ ট্রেন পরিষেবা চালানো হবে।

Advertisement

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে,  ০৩০৫৩ নম্বর বিশেষ ট্রেনটি ১৪ নভেম্বর সন্ধ্যা ৭টায় হাওড়া থেকে ছেড়ে পরের দিন অর্থাৎ ১৫ নভেম্বর ভোর ৫টা ৪০ মিনিটে পাটনা পৌঁছবে। অপরদিকে, ০৩০৫৪ নম্বর ট্রেনটি ১৫ নভেম্বর সকাল ১০টায় পাটনা থেকে ছেড়ে ওই দিনই রাত ১০টা ৩০ মিনিটে হাওড়ায় এসে পৌঁছবে। যাত্রাপথে ট্রেনটি থামবে বর্ধমান, দুর্গাপুর, রানিগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জসিডি স্টেশনে। ছটপুজোর সময় বিহার ও বাংলার মধ্যে যাত্রীদের যাতায়াতের চাপ ব্যাপকভাবে বৃদ্ধি পায়। সেই অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই পূর্ব রেলের এই বিশেষ উদ্যোগ বলে মনে করা হচ্ছে।