Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

চাকরির পরীক্ষার জন্য আগামীকাল বিশেষ ট্রেন

বিশেষ ট্রেনটি শনিবার রাত্রি ১২টা ৫ মিনিটে খড়্গপুর স্টেশন থেকে ছেড়ে যাবে। ভোর ৫টা ৩৫ মিনিটে পৌঁছাবে টাটানগরে।

চাকরির পরীক্ষার জন্য আগামীকাল বিশেষ ট্রেন
  • ১৮ জুলাই, ২০২৬ ১৫:৫৮
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: ঝাড়খণ্ডের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করল খড়্গপুর ডিভিশন। আগামীকাল, রবিবার ঝাড়খণ্ড ফিল্ড ওয়ার্কার পরীক্ষ রয়েছে। পরীক্ষার্থীদের কথা ভেবে খড়্গপুর-টাটানগর-খড়্গপুর ইএমইউ লোকাল ট্রেন চালানো হবে বলে শনিবার জানিয়েছেন  খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম নিশান্ত কুমার। 

Advertisement

রেল সূত্রে খবর, বিশেষ ট্রেনটি শনিবার রাত্রি ১২টা ৫ মিনিটে খড়্গপুর স্টেশন থেকে ছেড়ে যাবে। ভোর ৫টা ৩৫ মিনিটে পৌঁছাবে টাটানগরে। ফিরতি পথে সন্ধ্যা ৭টায় ট্রেনটি টাটানগর থেকে ছাড়বে। খড়্গপুর স্টেশনে পৌঁছাবে রবিবার রাত ১টা ১০ মিনিটে। এই ট্রেন সবক’টি স্টেশনেই দাঁড়াবে বলে জানিয়েছেন খড়্গপুর ডিভিশনের রেল কর্তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ