Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ধনতেরাসে বিশেষ অফার শ্যামসুন্দর কোং জুয়েলার্সে

আজ ১০ অক্টোবর থেকে শ্যামসুন্দর কোং জুয়েলার্সে শুরু হচ্ছে ‘চমক ভরা ধনতেরাস’। চলবে ২২ অক্টোবর পর্যন্ত। এই উৎসবের জন্য আনা হয়েছে বিশেষ গয়নার সম্ভার, যার মধ্যে রয়েছে হাতে তৈরি সোনা ও হিরে গয়না।

ধনতেরাসে বিশেষ অফার শ্যামসুন্দর কোং জুয়েলার্সে
  • ১০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ ১০ অক্টোবর থেকে শ্যামসুন্দর কোং জুয়েলার্সে শুরু হচ্ছে ‘চমক ভরা ধনতেরাস’। চলবে ২২ অক্টোবর পর্যন্ত। এই উৎসবের জন্য আনা হয়েছে বিশেষ গয়নার সম্ভার, যার মধ্যে রয়েছে হাতে তৈরি সোনা ও হিরে গয়না। রয়েছে নতুন নকশার বিয়ের গয়নাও। সংস্থাটি জানিয়েছে, সোনার গয়নার মজুরিতে থাকছে প্রতি গ্রামে ৫২৫ টাকা ছাড়। হিরের গয়নার মজুরিতে মিলবে ১০০ শতাংশ ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকবে নিশ্চিত উপহার ও দেড় হাজার টাকা পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট ভাউচার। মেগা ড্র’তে থাকছে পাঁচটি স্কুটি জেতার সুযোগ। এই উৎসবে ২৫ শতাংশ অগ্রিম দিয়ে সম্পূর্ণ গয়নার মূল্য নির্ধারণ করার সুযোগ পাবেন ক্রেতারা। সুযোগটি চলতি বছরে ৩১ অক্টোবর পর্যন্ত নেওয়া যাবে। এক্ষেত্রে গয়না ডেলিভারি নেওয়ার সময় সোনার দাম বেড়ে গেলে, ক্রেতাকে বাড়তি দাম দিতে হবে না। কিন্তু সোনার দাম কমে গেলে কম দামেই গয়নার মূল্য নির্ধারিত হবে, জানিয়েছে সংস্থাটি। ধনতেরাসের নতুন সম্ভারের উদ্বোধন করেন নৃত্যশিল্পী অলকানন্দা রায়। উপস্থিত ছিলেন শ্যামসুন্দর কোং জুয়েলার্সের দুই ডিরেক্টর অর্পিতা সাহা ও রূপক সাহা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ