Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বঙ্গে এসআইআরে বিশেষ অবজার্ভার

বাংলায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) সহ চূড়ান্ত ভোটার তালিকা তৈরির কাজে রাজ্যের প্রাক্তন আমলা সুব্রত গুপ্তকে বিশেষ দায়িত্ব দিল কমিশন।

বঙ্গে এসআইআরে বিশেষ অবজার্ভার
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) সহ চূড়ান্ত ভোটার তালিকা তৈরির কাজে রাজ্যের প্রাক্তন আমলা সুব্রত গুপ্তকে বিশেষ দায়িত্ব দিল কমিশন। তাঁকে বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করল নির্বাচন সদন। পাশাপাশি এই কাজে এক ডজন পর্যবেক্ষককে পশ্চিমবঙ্গে পাঠাচ্ছে কমিশন। তাঁরা সুব্রতবাবুর অধীনে কাজ করবেন। এসআইআর পর্বে রাজ্যের শাসক, বিরোধী, সাধারণ মানুষ নানা অভিযোগ তুলছে। তার সুষ্ঠু সমাধানের লক্ষ্যে এই নজিরবিহীন পদক্ষেপ। পাশাপাশি খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হওয়া পর্যন্ত ১৩ জনের এই বিশেষ টিম জাতীয় নির্বাচন কমিশনের ‘চোখ’ ও ‘কান’ হয়ে কাজ করবে। প্রাক্তন অতিরিক্ত মুখ্যসচিব পদমর্যাদার অফিসার সুব্রত গুপ্তকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। যা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সমতুল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ