নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দার্জিলিংয়ের গ্লেনারিজ পানশালা মামলায় সাময়িক স্বস্তি কর্তৃপক্ষের। আজ, বুধবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিটে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ আগামী ১২ জানুয়ারি পর্যন্ত পানশালা চালু রাখার নির্দেশ দিল। যদিও মামলাটি ৫ জানুয়ারি আবারও সার্কিটে উঠবে। আজ, বুধবার বিকেল পাঁচটার মধ্যে গ্লেনারিজের পানশালা খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



