Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মাদক পাচারকারীকে দোষী সাব্যস্ত করল বিশেষ আদালত

শহরে ১২.২১ গ্রাম মাদক সহ ধৃত এক পাচারকারীকে দোষী সাব্যস্ত করল আদালত। তার নাম জুবের হায়দার। বুধবার কলকাতার বিচারভবনের বিশেষ আদালতের বিচারক রোহন সিনহা এই অপরাধীকে মাদক আইনে দোষী সাব্যস্ত করেন।

মাদক পাচারকারীকে দোষী সাব্যস্ত করল বিশেষ আদালত
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে ১২.২১ গ্রাম মাদক সহ ধৃত এক পাচারকারীকে দোষী সাব্যস্ত করল আদালত। তার নাম জুবের হায়দার। বুধবার কলকাতার বিচারভবনের বিশেষ আদালতের বিচারক রোহন সিনহা এই অপরাধীকে মাদক আইনে দোষী সাব্যস্ত করেন। আজ, বৃহস্পতিবার আদালত তার বিরুদ্ধে সাজা ঘোষণা করবে। মামলার বিশেষ সরকারি কৌঁসুলি মেহেতাব বক্স সাংবাদিকদের জানান, ২০২২ সালে ৩১ আগস্ট দুপুরে কলকাতার তিলজলা থানা এলাকা থেকে ওই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে কলকাতা পুলিসের স্পেশ্যাল টাস্ক ফোর্সের (এসটিএফ) অফিসাররা। ব্যা঩গের ভিতর থাকা একটি বক্স থেকে পুলিস ওই মাদক উদ্ধার করে। জেরায় জুবের জানায়, তিলজলায় এক ব্যক্তির কাছে সে ওই মাদক পাচার করতে এসেছিল। এদিকে, এই মামলায় পুলিস তদন্ত শেষ করে ধৃতের বিরুদ্ধে চার্জশিট দেয়। পরে চার্জ গঠন করে শুরু হয় মূল মামলার বিচার। আদালতে সাক্ষ্য দেন সাতজন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ