Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

যুদ্ধের পক্ষে নই, সাফ জানিয়ে দিলেন স্পেনের প্রধানমন্ত্রী

রোটা নাভাল বেস ও মোরোন এয়ার বেস। স্পেনে জোড়া সেনাঘাঁটি রয়েছে আমেরিকার। ২০০৩ সালে ইরাকে হামলার সময় এই দু’টি ঘাঁটিই ওয়াশিংটনকে ব্যবহারের অনুমতি দিয়েছিল তৎকালীন স্পেন সরকার।

যুদ্ধের পক্ষে নই, সাফ জানিয়ে দিলেন স্পেনের প্রধানমন্ত্রী
  • ৫ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

নয়াদিল্লি: রোটা নাভাল বেস ও মোরোন এয়ার বেস। স্পেনে জোড়া সেনাঘাঁটি রয়েছে আমেরিকার। ২০০৩ সালে ইরাকে হামলার সময় এই দু’টি ঘাঁটিই ওয়াশিংটনকে ব্যবহারের অনুমতি দিয়েছিল তৎকালীন স্পেন সরকার। কিন্তু চলতি ইরান যুদ্ধে আমেরিকাকে এই জোড়া ঘাঁটি ব্যবহার করতে দিতে নারাজ বর্তমান বামপন্থী সরকারের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেস। তা নিয়ে ‘বিরক্ত’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই মাদ্রিদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। স্পেনকে ‘ভয়ানক সঙ্গী’ বলে সমালোচনা করে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার হুমকিও দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এই রক্তচক্ষু সত্ত্বেও অবস্থানে অনড় স্যাঞ্চেস। বুধবার এক টেলিভিশন সাক্ষাৎকারে স্পেনের প্রধানমন্ত্রীও পালটা সরব হয়েছেন। স্যাঞ্চেসের সাফ কথা, স্পেন সরকারের অবস্থান খুব স্পষ্ট। আমরা যুদ্ধের পক্ষে নই। সাক্ষাৎকারে স্যাঞ্চেস বলেছেন, আমরা এমন কোনো কাজে সহযোগিতা করব না, যা বিশ্বের জন্য ক্ষতিকর এবং আমাদের স্বার্থ ও নীতির পরিপন্থী। আমরা এই বিপর্যয়ের বিরুদ্ধে।

Advertisement
সম্পর্কিত সংবাদ