Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / খেলা

ফের শীর্ষে স্পেন, পিছল ভারত

বিশ্বকাপ বাছাই পর্বে শেষ ম্যাচে হারের জের। ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খোয়াল আর্জেন্তিনা। বৃহস্পতিবার প্রকাশিত ক্রমতালিকায় দু’ধাপ নেমে তৃতীয় স্থানে রয়েছেন লায়োনেল মেসিরা।

ফের শীর্ষে স্পেন, পিছল ভারত
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:০৯
Prefer us on Google

জুরিখ: বিশ্বকাপ বাছাই পর্বে শেষ ম্যাচে হারের জের। ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খোয়াল আর্জেন্তিনা। বৃহস্পতিবার প্রকাশিত ক্রমতালিকায় দু’ধাপ নেমে তৃতীয় স্থানে রয়েছেন লায়োনেল মেসিরা। আর দীর্ঘ ১১ বছর পর র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এল স্পেন। পাশাপাশি একধাপ উন্নতি করেছে ফ্রান্স ও পর্তুগাল। স্পেনের পরেই রয়েছে দিদিয়ের দেশঁ-ব্রিগেড। তবে অবনতি ঘটেছে ব্রাজিলের। একধাপ নেমে ষষ্ঠ স্থানে কার্লো আনসেলোত্তি ব্রিগেড। এদিকে, সদ্য প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক কদম নেমেছে ভারত। কোচ খালিদ জামিলের হাত ধরে কাফা নেশনস কাপে তৃতীয় স্থানে শেষ করে ব্লু টাইগার্স। তাজিকস্তান ও ওমানের মতো র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিরুদ্ধে জয় পায় তারা। তবে যেহেতু এটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট, তাই তার প্রভাব র‌্যাঙ্কিংয়ে পড়েনি। বরং সেপ্টেম্বরের উইন্ডোতে কোনও ফিফা স্বীকৃত ম্যাচ না খেলায় একধাপ নেমে ১৩৪ তম স্থানে রয়েছে ভারত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ