উপকরণ : সোয়াবিন চাঙ্কস ১০০ গ্রাম, হলুদ গুঁড়ো চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চা চামচ, নুন স্বাদ মতো, সাদা তেল প্রয়োজন মতো, সানরাইজ সোয়া কারি মাশলা ১- চা চামচ, ফ্রেশ ক্রিম ২ চা চামচ, টক দই ৫০ গ্রাম, বড় পেঁয়াজ কুচি ১টা, রসুন ও আদা বাটা ১ চা চামচ।
টার্ট শেল বানানোর জন্য : ময়দা ১ কাপ, নুন স্বাদ মতো, সাদা তেল প্রয়োজন মতো, গোলমরিচ গুঁড়ো চা চামচ, জোয়ান চা চামচ।
প্রণালী: নুন, তেল ও জোয়ান দিয়ে ভালো করে ময়দা মেখে একটা মণ্ড তৈরি করুন। এবার একটা প্যানে বেশ অনেকটা তেল দিয়ে ওই মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে একটা টার্টের মোল্ডে দিয়ে তেলে দিয়ে দিন ও সোনালি করে বেক করুন। এবার একটা পাত্রে সয়া চাঙ্কসগুলো অল্প ফুটিয়ে জল ঝরিয়ে মিক্সিতে দিয়ে হাফ গুঁড়িয়ে নিন। একটা প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিন। এবার রসুন বাটা ও আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। হলুদ, লঙ্কা, সানরাইজের সয়া কারি মাশলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। টক দই দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিন। এরপর হাফ গুঁড়িয়ে নেওয়া সয়া চাঙ্কস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সামান্য জল লাগলে দিয়ে দিন। ফ্রেশ ক্রিম দিয়ে মাখামাখা হলে নামিয়ে নিন।
এবার একটা করে টার্ট শেল নিয়ে এই সোয়া কারি মশলা মেশানো সোয়া চাঙ্কস-এর পুরটা দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।