Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লিগে অবনমন সাদার্ন সমিতির

ঘরোয়া লিগের প্রিমিয়ার ডিভিশন থেকে নেমে গেল সাদার্ন সমিতি। এর আগেই অবনমনের আওতায় ছিল তারা। কিন্তু ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে অবনমন রাউন্ডের ম্যাচ দল নামায়নি সাদার্ন।

লিগে অবনমন সাদার্ন সমিতির
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগের প্রিমিয়ার ডিভিশন থেকে নেমে গেল সাদার্ন সমিতি। এর আগেই অবনমনের আওতায় ছিল তারা। কিন্তু ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে অবনমন রাউন্ডের ম্যাচ দল নামায়নি সাদার্ন। একইসঙ্গে আইএফএ’তে চিঠি দিয়ে ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানায়। ফলে অবনমন রাউন্ডের আর ম্যাচ চালিয়ে যাওয়া নিষ্প্রয়োজন। ফলে এই রাউন্ডের বাকি ম্যাচ বাতিল করল আইএফএ। অর্থাৎ রেলওয়ে এফসি, কলকাতা পুলিস ও কালীঘাট মিলন সঙ্ঘ টিকে গেল প্রিমিয়ারে। এদিকে, চ্যাম্পিয়নশিপ রাউন্ডে বৃহস্পতিবার সুরুচি সঙ্ঘের সামনাসামনি হচ্ছে ইউনাইটেড স্পোর্টস। এই ম্যাচে ইউনাইটেড পয়েন্ট খোয়ালে সুবিধা হবে ইস্ট বেঙ্গলের। ২২ সেপ্টেম্বর এই ইউনাইটেডের বিরুদ্ধেই শেষ ম্যাচ খেলবেন সায়ন, জেসিনরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ