Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাধ্যমিক পর্যন্ত সাঁওতালি মাধ্যমে পড়ানোর অনুমোদন পেল বাঁধমুল্লক কিসমত হাইস্কুল

এই প্রথম সাঁওতালি মিডিয়াম হাইস্কুল পেল দক্ষিণ দিনাজপুর জেলা। বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের বাঁধমুল্লক কিসমত  হাইস্কুলে নবম ও দশম শ্রেণি পর্যন্ত পঠনপাঠনের অনুমোদন মিলেছে।

মাধ্যমিক পর্যন্ত সাঁওতালি মাধ্যমে পড়ানোর অনুমোদন পেল বাঁধমুল্লক কিসমত হাইস্কুল
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: এই প্রথম সাঁওতালি মিডিয়াম হাইস্কুল পেল দক্ষিণ দিনাজপুর জেলা। বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের বাঁধমুল্লক কিসমত  হাইস্কুলে নবম ও দশম শ্রেণি পর্যন্ত পঠনপাঠনের অনুমোদন মিলেছে। ফলে অষ্টম শ্রেণি পাশের পর জেলার বাইরে যেতে হবে না পড়ুয়াদের। নিজের জেলাতেই নিজের এলাকায় সাঁওতালি মিডিয়ামে মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে ছাত্রছাত্রীরা। আগামী শিক্ষাবর্ষ থেকে পঠনপাঠন শুরু হবে।

Advertisement

শুক্রবার দুপুরে  জেলার সমস্ত সাঁওতালি মিডিয়াম হাইস্কুলের শিক্ষকদের ডেকে এই ঘোষণা করেন ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাঁসদা। তিনি বলেন, আমাদের জেলায় চারটি সাঁওতালি মাধ্যম জুনিয়র স্কুল রয়েছে। স্কুলগুলিতে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার জন্য মধ্যশিক্ষা পর্ষদে চিঠি দিয়েছিলাম। চারটি স্কুলের মধ্যে একটিতে নবম ও দশম শ্রেণির পর্যন্ত পড়াশোনার জন্য অনুমোদন মিলেছে।  ফলে জেলায় প্রথম মাধ্যমিক স্তরে সাঁওতালি মাধ্যম স্কুল হচ্ছে। 
এবিষয়ে জেলার মধ্যশিক্ষা পর্ষদের ডিআই দেবাশিস সমাদ্দার বলেন,  বাঁধমুল্লক কিসমত হাইস্কুলে নবম ও দশম শ্রেণি পর্যন্ত পঠনপাঠনের জন্য দপ্তর থেকে নির্দেশ এসেছে।  
দক্ষিণ দিনাজপুর জেলার দুই মহকুমায় সাঁওতালি মাধ্যমের চারটি জুনিয়র  স্কুল ছিল। স্কুলগুলিতে প্রায় দুশো ছাত্রছাত্রী রয়েছে। অষ্টম শ্রেণির পর ছাত্রীরা জেলায় সাঁওতালি মাধ্যমে পড়াশোনা করতে পারেনা। ফলে তারা নানা সমস্যায় পড়ে। 
বাঁধমুল্লক  হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা কল্পনা মুর্মু বলেন, জেলার আদিবাসী মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, অলচিকি হরফে পড়াশোনা করার। সেই দাবি পূরণ রয়েছে। আমরা চেষ্টা করব আরও বেশি করে এই স্কুলে ছাত্র ভর্তি করার।

Advertisement
সম্পর্কিত সংবাদ