Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

ইংল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়ে মহিলাদের বিশ্বকাপের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। বুধবার বর্ষাপাড়া স্টেডিয়ামে সেমি-ফাইনালে প্রথমে ব্যাট করে প্রোটিয়ারা তোলে ৩১৮-৭।

বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা
  • ৩০ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

গুয়াহাটি: ইংল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়ে মহিলাদের বিশ্বকাপের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। বুধবার বর্ষাপাড়া স্টেডিয়ামে সেমি-ফাইনালে প্রথমে ব্যাট করে প্রোটিয়ারা তোলে ৩১৮-৭। জবাবে ৪২.৩ ওভারে ১৯৪ রানে থামে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা জিতল ১২৫ রানের বিশাল ব্যবধানে।

Advertisement

দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন লরা উলভারটের বিধ্বংসী ইনিংসই তফাত গড়ে দিল। ১৪৩ বলে ১৬৯ করেন ডানহাতি ওপেনার। ২৬ বছর বয়সির ইনিংস সাজানো ছিল ২০টি চার ও চারটি ছক্কায়। ৩২০ রানের টার্গেট মোটেই সহজ ছিল না ইংল্যান্ডের কাছে। তার উপর ক্যাপ্টেন ব্রান্ট (৬৪), ক্যাপসে (৫০), ড্যানি (৩৪) কেউ বড় রান পাননি। দক্ষিণ আফ্রিকার মারিজান্নে কাপ (৫-২০) বল হাতে ভাঙেন বিপক্ষকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ