Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ইডেন টেস্টে টিকিটের চাহিদা দেখে খুশি সৌরভ

আগামী ১৪-১৮ নভেম্বর ইডেনে হবে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। লাল বলে গিল-বাভুমাদের লড়াই ঘিরে বাংলার ক্রিকেটপ্রেমীদের মধ্যে দারুণ আগ্রহ।

ইডেন টেস্টে টিকিটের চাহিদা দেখে খুশি সৌরভ
  • ২৩ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১৪-১৮ নভেম্বর ইডেনে হবে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। লাল বলে গিল-বাভুমাদের লড়াই ঘিরে বাংলার ক্রিকেটপ্রেমীদের মধ্যে দারুণ আগ্রহ। অনলাইনে টিকিট বিক্রিতে মিলেছে ভালো সাড়া। মোট দর্শকাসনের প্রায় ২৫ শতাংশ টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে বলে সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন। তিনি আরও বলেন, ‘খুব ভালো  ম্যাচ হবে। তাই টিকিটের চাহিদা রয়েছে। প্রস্তুতিতে আমরা খামতি রাখছি না। জগমোহন ডালমিয়া স্মারক বক্তৃতা ফের চালু করার ইচ্ছা রয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্যাপ্টেন তথা প্রশাসক আলি বাখারকে বিশেষ অতিথি হিসেবে আনার ইচ্ছা ছিল। কিন্তু বয়সের কারণে সেটা হচ্ছে না। ১৯৯১ সালে নির্বাসন ওঠার পর ইডেনেই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল দক্ষিণ আফ্রিকা। সেই দলের কাউকে পাওয়া যায় কিনা দেখছি।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ