Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জমি নিয়ে বিবাদ, পাণ্ডুয়ায় বাবাকে খুনের অভিযোগে গ্রেফতার ছেলে

বাবাকে খুনের অভিযোগে ছেলেকে গ্রেফতার করল পাণ্ডুয়া থানার পুলিশ। মৃতের নাম বসির শেখ (৬৫)। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ছেলের নাম মহসিন শেখ।

জমি নিয়ে বিবাদ, পাণ্ডুয়ায় বাবাকে খুনের অভিযোগে গ্রেফতার ছেলে
  • ১১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাবাকে খুনের অভিযোগে ছেলেকে গ্রেফতার করল পাণ্ডুয়া থানার পুলিশ। মৃতের নাম বসির শেখ (৬৫)। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ছেলের নাম মহসিন শেখ। ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়ার সাতঘড়িয়ায়। বৃহস্পতিবার রাতে বাবার সঙ্গে জমি-জায়গা নিয়ে বিবাদ বাধে ছেলে মহসিনের। অভিযোগ, সেই সময় রান্নার গ্যাসের ছোট সিলিন্ডার তুলে বাবার মাথায় আঘাত করে সে। তারপর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রতিবেশীরাই ওই যুবককে ধরে ফেলেন। রাতেই বসির শেখকে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মহসিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তার বোন ইয়াসমিন খাতুন। সেই অভিযোগের ভিত্তিতে মহসিনকে পুলিশ আটক করে। শুক্রবার সকালে তাকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশের এক কর্তা বলেন, ওই যুবক পরিযায়ী শ্রমিক। সদ্য বাড়ি ফিরেছিল। তারপরেই বাবার সঙ্গে জমি-জায়গা নিয়ে বিবাদ শুরু হয়। ঘটনার সময় যুবক মদ্যপ অবস্থায় ছিল। আমরা তাকে পাঁচদিনের জন্য হেপাজতে নিয়েছি। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্ত করানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ