Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের প্রাণ গেল কল্যাণী এক্সপ্রেসওয়েতে, এয়ারপোর্ট থেকে ফেরার পথে বিপত্তি

সাতসকালেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। কল্যাণী এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের। মৃত ব্যক্তির নাম খালিদ হোসেন

ফের প্রাণ গেল কল্যাণী এক্সপ্রেসওয়েতে, এয়ারপোর্ট থেকে ফেরার পথে বিপত্তি
  • ২২ আগস্ট, ২০২৬ ১২:৩৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর : সাতসকালেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। কল্যাণী এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের। মৃত ব্যক্তির নাম খালিদ হোসেন। 

Advertisement

জানা গিয়েছে, মুর্শিদাবাদের স্থানীয় বাসিন্দা খালিদ। আজ শনিবার সকালে পরিবারের লোকেদের বিমানবন্দরে ছাড়তে এসেছিলেন তিনি। মুম্বাইগামী বিমানে পরিবারের লোকেদের তুলে দিয়ে বাড়ি ফিরছিলেন ওই যুবক। সেই সময়ে মোহনপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়িটি সজোরে গিয়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে। সেই জেরেই গুরুতর জখম হন খালিদ ও তাঁর চালক। মর্মান্তিক এই দুর্ঘটনাটি দেখে ঘটনাস্থলে জড়ো হয়ে যায় স্থানীয় বাসিন্দারা। এরপর স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় মোহনপুর থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় খালিদ ও তাঁর চালককে একটি হাসাপাতালে ভর্তি করে পুলিশ। এরপর হাসপাতালে কর্মরত চিকিৎসক খালিদকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে তাঁর চালক হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ