Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সোলার লাইট, জল নিকাশি সহ রাস্তা সংস্কারের দাবি আমাদের পাড়া শিবিরে

বুধবার মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের কাপাসডাঙা পঞ্চায়েতের রণসাগর জিএসএফ প্রাইমারি স্কুল প্রাঙ্গণে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ও দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়।

সোলার লাইট, জল নিকাশি সহ রাস্তা  সংস্কারের দাবি আমাদের পাড়া শিবিরে
  • ২১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: বুধবার মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের কাপাসডাঙা পঞ্চায়েতের রণসাগর জিএসএফ প্রাইমারি স্কুল প্রাঙ্গণে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ও দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়। এদিন আমাদের পাড়া কর্মসূচিতে কাপাসডাঙা পঞ্চায়েতের রণসাগরের ৭৪ ও ৮৮ এবং জামতলাপাড়ার ৮৯ নম্বর বুথের তিন শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন। তাঁরা নিজেদের ওয়ার্ডের স্কুল, সোলার লাইট, জল নিকাশি, রাস্তা সংস্কার সহ একাধিক স্কিম জমা দেন। 

Advertisement

পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, তিনটি বুথ থেকে ১৫০টির বেশি অভিযোগ জমা পড়েছে। পাশাপাশি স্কুল মাঠে দুয়ারে সরকার ক্যাম্পে কৃষকবন্ধু, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীভাণ্ডারের টেবিলে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। জামতলাপাড়ার ৮৯ নম্বর বুথের বাসিন্দা আজমল শেখ কৃষকবন্ধু সহায়তা প্রকল্পের জন্য আবেদনপত্র জমা করেন। তিনি বলেন, বাড়ির কাছে ক্যাম্প হওয়ায় সুবিধা হল। কাপাসডাঙা পঞ্চায়েত প্রধান কবিরুল শেখ বলেন, তিন ওয়ার্ডের বাসিন্দারা তাঁদের নিজেদের এলাকার কোন কোন কাজ করার প্রয়োজন রয়েছে, সেগুলি তুলে ধরেন। সেগুলি লিপিবদ্ধ করা হয়েছে। ইতিমধ্যে ব্লক অফিসে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ