Bartaman Logo
১০ জুন, ২০২৬

সরকারকে প্রশ্ন করতে পারেন, সমাজে এমন লোক দরকার: গাদকারি

কোনও সমালোচনা নয়! সরকারি সিদ্ধান্তকে নিঃশর্তভাবে সমর্থন করতে হবে। আর তা না করলে কপালে জুটবে হেনস্তা। মোদি সরকারের আমলে এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে।

সরকারকে প্রশ্ন করতে পারেন, সমাজে এমন লোক দরকার: গাদকারি
  • ১৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: কোনও সমালোচনা নয়! সরকারি সিদ্ধান্তকে নিঃশর্তভাবে সমর্থন করতে হবে। আর তা না করলে কপালে জুটবে হেনস্তা। মোদি সরকারের আমলে এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেকথা মানেন না খোদ মোদি মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য নীতিন গাদকারি। সরকারকে প্রশ্ন করার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করে রবিবার প্রধানমন্ত্রীকেই কার্যত বার্তা দিলেন এই কেন্দ্রীয় মন্ত্রী। তিনি অবশ্য কারও নাম করেননি। তবে তাঁর নিশানা বুঝে নিতে অসুবিধা হয়নি কারও। গাদকারির সাফ কথা, প্রশাসনে শৃঙ্খলা আনতে সমালোচকদের প্রয়োজন রয়েছে। রবিবার নাগপুরে ‘প্রকাশ দেশপান্ডে মেমোরিয়াল স্কিলড অর্গানাইজেশন’-এর একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেহাজির ছিলেন কেন্দ্রীয় সড়ক যোগাযোগ মন্ত্রী। সেখানে নীতিন বলেন, ‘সরকারের বিরুদ্ধে মামলা করতে পারেন, এমন মানুষের প্রয়োজন রয়েছে।’ পরে এই মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। বলেছেন, ‘প্রশাসনে নিয়মানুবর্তিতা আনতে সরকারের বিরুদ্ধে আদালতের নির্দেশ প্রয়োজন। কখনও কখনও আদালত এমন সিদ্ধান্ত নেয়, যা সরকার নিতে পারে না।’ জনমোহিনী নীতি নিয়ে সরকারে টিকে থাকাই এখন মোদি জমানার দস্তুর। যে প্রধানমন্ত্রী জনগণের হাতে নগদ অর্থ দেওয়ার জন্য রাজ্য সরকারগুলিরকে ‘রেউড়ি’ কটাক্ষ করেছিলেন, সেই নরেন্দ্র মোদিই আবার মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়ে নানাবিধ প্রতিশ্রুতি দিয়ে বসেন। এই নিয়ে নীতিন বলেন, ‘জনসাধারণকে আকৃষ্ট করার রাজনীতি নেতা ও মন্ত্রীদের কাজে বাধা সৃষ্টি করে এবং তাঁরা জনস্বার্থে পদক্ষেপ নিতে ব্যর্থ হন।’ এই নিয়ে সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যাঁরা মামলা করেছেন, তাঁদের নাম উল্লেখ করেন গাদকারি। বলেন, প্রশাসনে শৃঙ্খলা আনতে এঁদের প্রয়োজন রয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ