Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সন্তান প্রসব গার্লস হস্টেলের নাবালিকা আবাসিকের

সন্তান প্রসব গার্লস হস্টেলের নাবালিকা আবাসিকের
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: গার্লস হস্টেলে থাকাকালীন পেটে যন্ত্রণা। সেই যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হতেই নবম শ্রেণির ছাত্রী হলেন পুত্রসন্তানের মা। যাকে কেন্দ্র করে সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ফালাকাটায়। 
Advertisement
ভুটানিরঘাটের একটি গার্লস হস্টেলে থাকে ১৬ বছরের ওই নাবালিকা। রবিবার রাতে সে পেটে অসহ্য যন্ত্রণা অনুভব করে। তাকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ায় হয়। সোমবার একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। এরপরই চক্ষু চড়কগাছ হয় কর্তব্যরত ডাক্তাদের। জানা যায় নবম শ্রেণির ওই ছাত্রী গর্ভবতী। তাকে দ্রুত প্রসব করাতে হবে। ছাত্রী স্বাভাবিক প্রসবও করে। নবজাতকের ওজন হয় ২ কেজি ৬০০ গ্রাম। বর্তমানে  মা ও শিশু দু’জনে সুস্থ আছে বলে হাসপাতাল সূত্রে খবর। তবে এতদিন ধরে গর্ভবতী অবস্থায় সে গার্লস হস্টেলে কী করে থাকল তা নিয়ে প্রশ্ন উঠেছে। 
যদিও গার্লস হস্টেলের দায়িত্বে থাকা সুপার বীথিকা রায় গোটা বিষটি এড়িয়ে গিয়ে বলেন, ওই পড়ুয়া প্রায় সময় বাড়িতে থাকত। ওর বাড়ি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকে। সপ্তম শ্রেণিতে পড়ার সময় থেকে হস্টেলে থাকে। এ বছর পরীক্ষার সময় এসে পরীক্ষা দিয়ে আবার বাড়ি চলে যায়। স্কুলের রজতজয়ন্তী বর্ষ উপলক্ষ্যে ৮ জানুয়ারি সে হস্টেলে আসে। রবিবার রাতে পেটে ব্যথা হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান দ্রুত অপারেশন করতে হবে, তাই পরিবারকে খবর দেওয়া হয়। সোমবার শারীরিক পরীক্ষা নিরীক্ষার পরে বিষয়টি প্রকাশ্যে আসে। গোটা বিষয়টি ব্লক প্রশাসন থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে ফালাকাটার বিডিও অনীক রায় জানান, জেলাশাসককে সবটাই জানানো হয়েছে। ঘটনার উপর নজর রাখা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ