Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

স্পিডবোট উল্টে পুরীতে দুর্ঘটনায় সস্ত্রীক স্নেহাশিস

স্পিডবোট উল্টে পুরীতে দুর্ঘটনায় সস্ত্রীক স্নেহাশিস
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি। পুরীতে সস্ত্রীক বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানেই শনিবার স্পিডবোটে ওঠেন দু’জনে। বোটে আরও দু’জন ছিলেন। কিন্তু প্রবল ঢেউয়ে মাঝ সমুদ্রে উল্টে যায় বোট। সমুদ্রে ছিটকে পড়েন সবাই। শুধু স্নেহাশিসের স্ত্রী অর্পিতার পা আটকে যায় বোটে। ভয়ে, আতঙ্কে চিৎকার করতে থাকেন তাঁরা। নুলিয়াদের তৎপরতায় শেষ পর্যন্ত প্রাণে বাঁচেন সকলে। 

Advertisement

সোমবারই কলকাতায় ফিরেছেন স্নেহাশিস। তবে স্পিডবোট দুর্ঘটনার আতঙ্ক এখনও যায়নি। সৌরভ গাঙ্গুলির বৌদি অর্পিতা বলেছেন, ‘জগন্নাথ দর্শনের জন্য পুরী গিয়েছিলাম। তারপর স্পিডবোটে উঠি। তবে দশজনের বোটে মাত্র চারজন ছিলাম। জিজ্ঞাসা করেছিলাম, এতে ভারসাম্যের সমস্যা হবে না তো? ওরা আশ্বস্ত করেছিল। তাই আমরা উঠে বসি। কিন্তু প্রথম ঢেউয়ের পর প্রায় দশতলা সমান উঁচু ঢেউ আসে। বোট উল্টে যায়। স্নেহাশিস কোথায় ছিটকে চলে গেল, বুঝতে পারিনি। বোটে পা আটকে যাওয়ায় আমি ক্রমশ তলিয়ে যাচ্ছিলাম। নুলিয়ারা না থাকলে বাঁচতাম না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ