Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মহিলার ছদ্মবেশে ছিনতাই, চুঁচুড়া থেকে গ্রেপ্তার তিন

বিভিন্ন অনুষ্ঠানে ভিড়ের সুযোগ নিয়ে মহিলা সেজে ছিনতাই করত একদল যুবক। পরিস্থিতি সামাল দিতে তাদের সঙ্গে মহিলারাও থাকত।

মহিলার ছদ্মবেশে ছিনতাই, চুঁচুড়া থেকে গ্রেপ্তার তিন
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বিভিন্ন অনুষ্ঠানে ভিড়ের সুযোগ নিয়ে মহিলা সেজে ছিনতাই করত একদল যুবক। পরিস্থিতি সামাল দিতে তাদের সঙ্গে মহিলারাও থাকত। একটি ছিনতাইয়ের ঘটনার সূত্র ধরে চুঁচুড়া থেকে দুই যুবক ও এক মহিলাকে গ্রেপ্তার করল পূর্ব মেদিনীপুরের এগরা থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে ব্যান্ডেল, নলডাঙা সহ একাধিক জায়গায় হানা দিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের নিয়ে রাতেই এগরার উদ্দেশ্যে রওনা হয়ে যায় তদন্তকারী দল। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম কর্ণ রাজভড়, মহম্মদ সিরাজুদ্দিন ও রুক্মিণী মুদালিয়ার। এই চক্রে আর কারা রয়েছে, তা জানতে তদন্ত চলছে। এগরা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এগরা থানা এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ একটি সন্দেহজনক গাড়ির হদিশ পায়। তার সূত্র ধরে তদন্তকারীরা ব্যান্ডেলে এসে গাড়িচালক মহম্মদ সিরাজুদ্দিনকে গ্রেপ্তার করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ