Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আসানসোলে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা অটোতে সাপ ! দুই বছরে জেলায় সর্পাঘাত ৩,৭৪৮ জনকে, মৃত ৮

সাপ নিয়ে হুলস্থুল কাণ্ড আসানসোলে। স্কুল চত্বরের সামনে সাপের উৎপাতে আতঙ্ক ছড়ায় পড়ুয়া মহলে। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার জিটি রোডের উপর লোকো মোড়ের সামনে।

আসানসোলে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা অটোতে সাপ ! দুই বছরে জেলায় সর্পাঘাত ৩,৭৪৮ জনকে, মৃত ৮
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সাপ নিয়ে হুলস্থুল কাণ্ড আসানসোলে। স্কুল চত্বরের সামনে সাপের উৎপাতে আতঙ্ক ছড়ায় পড়ুয়া মহলে। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার জিটি রোডের উপর লোকো মোড়ের সামনে। স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়ার জন্য জিটি রোডের পাশে অটোগুলি দাঁড়িয়ে থাকে। দুপুর সেই সময়ে স্কুল ছুটি হয়েছে। পড়ুয়ায় গিজগিজ করছে এলাকা। তখনই সাপের দেখা পাওয়া যায় একটি অটোতে। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অটো উল্টে দেখলেও তার দেখা পাওয়া যায়নি। আতঙ্ক নিয়ে বাড়ির পথে রওনা দেন পড়ুয়ারা। স্বাস্থ্যদপ্তরের দাবি, এই ঘটনা ব্যতিক্রম নয়, শহর অধ্যুষিত পশ্চিম বর্ধমানে সাপের উৎপাত মাত্রাতিরিক্ত। স্বাস্থ্যদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে জেলা সাপে কাটা রোগীর সংখ্যা ২ হাজার ৬০৫। তারম঩ধ্যে ৮০২টি ক্ষেত্রে সাপগুলি বিষধর ছিল। সাপে কাটার জন্য সে বছর প্রাণ গিয়েছিল ৫ জনের। ২০২৫ সালে এখনও পর্যন্ত  সাপে কাটা রোগীর হদিশ মিলেছে ১ হাজার ১৪৩। তারমধ্যে বিষধর সাপে কামড়েছে ২০২ জনকে। মারা গিয়েছেন ৩ জন।জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস বলেন, নগরায়নের ফলে সাপেদের বাসস্থান কমছে। স্বাভাবিক ভাবেই লোকালয়ে সাপের দেখা বেশি পাওয়া যাচ্ছে। অনেকক্ষেত্রে সাপে কাটার ঘটনাও ঘটছে। মনে রাখতে হবে সাপ ভয় পেলেই কামড়ায়। সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যান। রোগীকে সাহস জোগান। হাসপাতালগুলিতে প্রয়োজনীয় ওষুধ মজুত রয়েছে। 

Advertisement

আসানসোল জিটি রোডের লোকো মোড় দিনে দু’বার চূড়ান্ত ব্যস্ত থাকে। সেখা঩নেই রয়েছে একাধিক বেসরকারি স্কুল ও কলেজ। সকালে স্কুল, কলেজ শুরুর সময় ব্যাপক জনসমাগম হয়। আর দুপুরে স্কুল ছুটির সময়ে ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিসকে। এদিনের ঘটনা স্কুল ছুটির সময়েই। একটি বেসরকারি স্কুলের গেটের সাম঩নেই দাঁড়িয়েছিল অটোটি। হঠাৎই একটি বড় সাপ অনেকের নজরে আসে অটোর মধ্যে। তারপরই শোরগোল পড়ে যায়। অটো উল্টেও দেখার চেষ্টা হয়। যদিও তার আগেই সাপটি লোকলয় ছেড়ে পালিয়ে যায়। কোনও পড়ুয়ার ক্ষতি না হওয়ার স্বস্তি ফেরে অভিভাবক মহলে।  -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ